সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

খেলার মাঠ: বিমানবন্দরের গোলচত্বরে গাড়িতে মিলল সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম

2015

খেলার মাঠ: বিমানবন্দরের গোলচত্বরে গাড়িতে মিলল সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ

দৈনিক অদম্য বার্তা ডেস্ক: ঢাকা সোমবার ১০ আগস্ট ২০২৬ || শ্রাবণ ২৬ ১৪৩৩ || ২৬ সফর ১৪৪৮ হিজরি

ঘটনাবলির বিস্তারিত বিবরণ

উদ্ধার হওয়া স্বর্ণ ও স্বর্ণের পাত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় তল্লাশির সময় ফেলে যাওয়া একটি গাড়ি থেকে ১ হাজার ৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

রাতে টঙ্গীর বস্তিতে অভিযান, আটক ৪০

জকিগঞ্জ সীমান্ত থেকে ডেটোনেটর, বিস্ফোরক ও ওয়ান শুটার জব্দ

উদ্ধার করা স্বর্ণের মধ্যে ১৪টি বার ও ১২টি পাত রয়েছে। কাস্টমস হাউস, ঢাকার পরীক্ষার যন্ত্রে এসব স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট পাওয়া গেছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তারা সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িকে তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়িচালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় গাড়িটিতে তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

তারা জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা ১৫৫ দশমিক ৩৫ ভরির সমান। পরীক্ষায় স্বর্ণের মান ২৪ ক্যারেট পাওয়া গেছে। এ ঘটনায় গাড়িচালকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চোরাচালানের উৎস, স্বর্ণগুলো কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে।

কালীগঞ্জের আলোচিত ওসি জেল্লাল হোসেন প্রত্যাহার

ঢাকার সড়কে আসছে বৈদ্যুতিক এসি বাস

ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল

একটি স্কাইরুট মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান

মার্কেটিং : +৮৮-০১৬৮৬৬৯৩৫৪৯ +৮৮-০১৬৮৬৬৯০২৬৬

Install for faster, offline access

Link copied!