সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

রাজনীতি: অত্যাচারীর পথে হাঁটলে দিল্লিতে যেতে হবে: জামায়াত আমির

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম

2003

রাজনীতি: অত্যাচারীর পথে হাঁটলে দিল্লিতে যেতে হবে: জামায়াত আমির

দৈনিক অদম্য বার্তা ডেস্ক: ঢাকা সোমবার ১০ আগস্ট ২০২৬ || শ্রাবণ ২৬ ১৪৩৩ || ২৬ সফর ১৪৪৮ হিজরি

ঘটনাবলির বিস্তারিত বিবরণ

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কারো নাম উল্লেখ না করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপা যে পথে হেঁটেছেন, এখন আপনারাও সেই পথে হাঁটছেন। অত্যাচারীর এই পথ পালাবার পথ, এই পথে হাটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লিতে যেতে হবে।”

আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না: জামায়াত আমির

জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের পর আন্দোলন: বিরোধীদলীয় নেতা

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা ব্যক্ত করেন। শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচার ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

জামায়াতে আমির সবিস্তারে উল্লেখ করেন, “ফ্যাসিবাদ কোন দলের সঙ্গে থাকে না। ফ্যাসিবাদ একটা ভাইরাস। এক ফ্যাসিবাদকে তাড়ালে হবে না, জনগণ আর ফ্যাসিবাদ চায় না। কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দেওয়া হবে না। আপনারা তৈরি হন, যেভাবে ২৪ সালে রাস্তায় নেমে এসেছিলেন। হয় তো আবারো রাস্তায় নামতে হবে। জাতীর জন্য একবার নয়, শতবার নামব ইনশাআল্লাহ।”

তিনি সবিস্তারে উল্লেখ করেন, “আমরা দুর্বল নই, যারা জনগণের কাছ থেকে চাঁদা নেয় তারা দুর্বল। সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। তারা স্কুল-কলেজ মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি পদে দলীয় লোক বসিয়েছে। কারণ ওই সব প্রতিষ্ঠানে নিয়োগ আছে, চুসলে মধু উদ্ধার করা সম্ভব হয়। সব জায়গায় চুরি চামাড়ি চলছে।”

দুই শিবির নেতা হত্যার বিচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান সবিস্তারে উল্লেখ করেন, “প্রশাসনকে স্পষ্ট বলেতে চাই, আসামিদের নজরদাড়িতে রেখেছেন কিন্তু মূল আসামি পলাশকে ধরছেন না কেন। আপনাদের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোন দলের নয়, প্রশাসন গোটা জাতীর সম্পদ।”

সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং দলটির বগুড়া জেলা আমির মো. আব্দুল হক।

কালীগঞ্জের আলোচিত ওসি জেল্লাল হোসেন প্রত্যাহার

ঢাকার সড়কে আসছে বৈদ্যুতিক এসি বাস

ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল

একটি স্কাইরুট মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান

মার্কেটিং : +৮৮-০১৬৮৬৬৯৩৫৪৯ +৮৮-০১৬৮৬৬৯০২৬৬

Install for faster, offline access

Link copied!