সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

খেলার মাঠ: রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

2006

খেলার মাঠ: রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

দৈনিক অদম্য বার্তা ডেস্ক: রাজশাহী ক্যাডেট কলেজ এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করেছে। এ বছর কলেজটির ৪৯ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।

ঘটনাবলির বিস্তারিত বিবরণ

রোববার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লাহর অশেষ রহমতে অন্যান্য বছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে কলেজটির রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ক্যাডেটদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ রাখা হয় না। তাদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার অনুশীলন করানো হয়। পাশাপাশি সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

এদিকে, ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সবার আন্তরিক দোয়া কামনা করেছে রাজশাহী ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ।

মনির হোসেন মাহিন/কেজে/এএসএম

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

সন্তানের ক্ষুধা আর ঘর ভাড়া মেটাতেই মাথার চুল বিক্রি করেন রেহানা

জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে

এসএসসিতে যশোর বোর্ডের ১১ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

যাত্রাশিল্পকে চীনের বিখ্যাত অপেরার আদলে গড়ে তোলা হবে

‘ঘুস’ না পেয়ে যা করলেন সহকারী পুলিশ সুপার

ফেসবুকে মারধরের ভিডিও, স্ব-প্রণোদিত হয়ে আদালতের মামলা

বৃষ্টি আর জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

Link copied!