সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

রাজনীতি: জিপিএ-৫-এ সংখ্যায় এগিয়ে ঢাকা, শতকরায় রাজশাহী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম

2001

রাজনীতি: জিপিএ-৫-এ সংখ্যায় এগিয়ে ঢাকা, শতকরায় রাজশাহী

দৈনিক অদম্য বার্তা ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা সম্পন্ন হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

ঘটনাবলির বিস্তারিত বিবরণ

জিপিএ-৫ পাওয়ার হারে দেশের শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এগিয়ে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। আর সংখ্যার হিসেবে এগিয়ে আছে ঢাকা শিক্ষা বোর্ড।

প্রকাশিত ফলের তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী বোর্ডে মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৬ হাজার ১১৩ জন জিপিএ-৫ পেয়েছে। ফলে জিপিএ-৫ পাওয়ার হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশে।

জিপিএ-৫ পাওয়ার হারে রাজশাহীর পরই রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে মোট ৩ লাখ ৬৪ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৯ দশমিক ১৩ শতাংশ।

অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে যশোর বোর্ডে ১ লাখ ৩২ হাজার ৯৪০ পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৪৭৮ জন জিপিএ-৫ পেয়েছে। এ বোর্ডে জিপিএ-৫ পাওয়ার হার ৮ দশমিক ৬৩ শতাংশ।

দিনাজপুর বোর্ডে ১ লাখ ৮০ হাজার ৭৫২ পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৬৩৯ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়ার হার ৭ দশমিক ৫৫ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩০ হাজার ২১৯ পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৩৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। এ বোর্ডে জিপিএ-৫ পাওয়ার হার ৭ দশমিক ২২ শতাংশ।

কুমিল্লা বোর্ডে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৮১৪ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়ার হার ৬ দশমিক ৭৩ শতাংশ।

ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৭০০ জন জিপিএ-৫ পেয়েছে। এ বোর্ডে জিপিএ-৫ পাওয়ার হার ৫ দশমিক ৪৩ শতাংশ।

সিলেট বোর্ডে ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৮৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়ার হার ৪ দশমিক ৩১ শতাংশ।

সবচেয়ে কম জিপিএ-৫ পাওয়ার হার বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮০ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৭৭৮ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়ার হার ৩ দশমিক ৪৫ শতাংশ।

এ ছাড়া মাদরাসা বোর্ডে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৭১৬ জন জিপিএ-৫ পেয়েছে, যার হার ২ দশমিক ২৬ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯৫১ জন জিপিএ-৫ পেয়েছে; হার ৩ দশমিক ০৯ শতাংশ।

জিপিএ-৫-এ সংখ্যায় এগিয়ে ঢাকা, শতকরায় রাজশাহী

এসএসসির ফলাফল খারাপ নয়, সুন্দর সম্পন্ন হয়েছে: শিক্ষামন্ত্রী

আড়াই ঘণ্টাতেও স্কুলভিত্তিক ফল পায়নি রাজউক!

ইংরেজি-গণিতে বেশি ফেল, আইসিটিতে চমক

এসএসসিতে চট্টগ্রাম বোর্ডের ৮ বিদ্যালয়ের সবাই ফেল

জুলাই আন্দোলনে কয়েকজনকে ‘মাস্টারমাইন্ড’ প্রতিষ্ঠা করা ঠিক হবে না

শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে গেলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

পাসের হার ও জিপিএ-৫ এ এবারও এগিয়ে মেয়েরা

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেলো ৬ হাজার ১৭৬ জন

এসএসসি-সমমান পরীক্ষায় ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

Link copied!