সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

রাজনীতি: কারিগরি বোর্ডে জিপিএ-৫ পেল ৩৯৫১ শিক্ষার্থী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম

2003

রাজনীতি: কারিগরি বোর্ডে জিপিএ-৫ পেল ৩৯৫১ শিক্ষার্থী

দৈনিক অদম্য বার্তা ডেস্ক: ঢাকা সোমবার ১০ আগস্ট ২০২৬ || শ্রাবণ ২৬ ১৪৩৩ || ২৬ সফর ১৪৪৮ হিজরি

ঘটনাবলির বিস্তারিত বিবরণ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন শিক্ষার্থী।

৩১২ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার কেউ পাস করেনি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের ৬৫১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৫৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ সম্পন্ন হয়েছেন।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।

ফলাফলে দেখা যাচ্ছে, সাধারণ শিক্ষাবোর্ডগুলোর তুলনায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার তুলনামূলক কম। এ বছর সার্বিকভাবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

কালীগঞ্জের আলোচিত ওসি জেল্লাল হোসেন প্রত্যাহার

ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল

ঢাকার সড়কে আসছে বৈদ্যুতিক এসি বাস

একটি স্কাইরুট মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান

মার্কেটিং : +৮৮-০১৬৮৬৬৯৩৫৪৯ +৮৮-০১৬৮৬৬৯০২৬৬

Install for faster, offline access

Link copied!