প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ১২:৪৩ পিএম
2005
মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬ -- : -- --
আন্তর্জাতিক: এসব ফালতু বিষয় পাত্তা দিই না, রণজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদ নিয়ে অভিকা
দৈনিক অদম্য বার্তা ডেস্ক: ঢাকা রোববার ০৯ আগস্ট ২০২৬ || শ্রাবণ ২৫ ১৪৩৩ || ২৫ সফর ১৪৪৮ হিজরি
বিনোদন ডেস্ক || .কম
তারকা দম্পতি রণজয় বিষ্ণু-শ্যামৌপ্তি মুদলি, ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের দৃশ্যে রণজয়-অভিকা (বাঁ থেকে)
ভারতীয় বাংলা টিভি ধারাবাহিকের জনপ্রিয় তারকা দম্পতি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ের ৬ মাস পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উড়ছে। বিষয়টি নিয়ে সরগরম টলিপাড়া। এরই মধ্যে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে রণজয়ের ঘনিষ্ঠতা অর্থাৎ পরকীয়ার খবরও সামনে এসেছে। কেবল তাই নয়, অর্থনৈতিক লেনদেনও বিচ্ছেদের পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে বলে একটি সূত্র দাবি করেছে।
তারকা দম্পতির বিচ্ছেদের পেছনে পরকীয়ার অভিযোগ, ক্ষুব্ধ অভিনেতা
কটাক্ষের শিকার নুসরাত, তুমুল তর্ক
রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির বিচ্ছেদে নাম জড়িয়ে আলোচনায় উঠে এসেছেন অভিকা। গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন এই অভিনেত্রী। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।
ভারতীয় একটি গণমাধ্যম অভিকা মালাকারের সঙ্গে যোগাযোগ করে। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, রণজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদের নেপথ্যে আপনার নাম উঠে আসছে। বিষয়টি আপনার উপরে কতটা প্রভাব ফেলেছে?
এ প্রশ্নের জবাবে অভিকা মালাকার সবিস্তারে উল্লেখ করেন, “কোনো প্রভাব ফেলেনি। কারণ আমি ভুলভাল খবরে একেবারেই কান দিই না। এসবে আমার কিচ্ছু যায় আসে না। এগুলো হতেই থাকে। ব্যাপারটিকে একেবারেই পাত্তা দিচ্ছি না। কার জীবনে কী ঘটছে, আমি তা জানতেও চাই না।”
ধারাবাহিক নাটকের দৃশ্যে রণজয়-অভিকা মালাকার
শ্যামৌপ্তি-রণজয়ের বিয়েতেও আমন্ত্রিত ছিলেন অভিকা। সেই প্রসঙ্গে টেনে এই অভিনেত্রী সবিস্তারে উল্লেখ করেন, “তখন আমাদের ধারাবাহিকটা সবে শুরু হচ্ছিল। সেই কারণে আমন্ত্রিত ছিলাম রণজয়ের পক্ষ থেকে। এর আগেও অর্কপ্রভর সঙ্গে আমার নাম জড়ানো হয়েছিল। এখন এসব ফালতু বিষয় পাত্তা দিই না। রণজয় আমার খুব ভালো কো-অ্যাক্টর। খুব ভালো একজন বন্ধু। ব্যস, এটুকুই।”
এর আগে এক ভিডিও বার্তায় রণজয় বিষ্ণু তথ্য প্রদান করে ব্যক্ত করেন, ব্যক্তিগত জীবনে কি হচ্ছে তা বলার দায় নেই তার। বাড়িতে বয়স্ক মানুষরা এসব কথা শুনে আরো বেশি কষ্ট পাচ্ছেন। সব থেকে বড় কথা, মহিলা সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেও ভয় পাচ্ছেন রণজয়। একটি প্রেমের ধারাবাহিকে অভিনয় করতে গেলে, যতটুকু দরকার ততটুকুই করছেন তিনি। কিন্তু তা নিয়েও যেভাবে গুজব ছড়ানো হচ্ছে, তাতে মানসিকভাবে ভীষণ আহত সম্পন্ন হয়েছেন বলেও নিশ্চিত করেন রণজয়।
অন্য কারো সঙ্গে পরকীয়া সম্পর্ক নেই বলে পরিষ্কারভাবে জানিয়েছেন রণজয়। তার ভাষায়—“দয়া করে আমাকে বাঁচতে দিন। আমাকে একটু নিঃশ্বাস নিতে দিন। এই যে কথা আপনারা রটাচ্ছেন, দয়া করে আর বলবেন না। আমার যদি সত্যি কারো সঙ্গে প্রেম থাকত, তাহলে লুকিয়ে রাখতাম, রোজ রোজ ছবি পোস্ট করতাম না। আমি যা করি সিরিয়ালের প্রচারের জন্যই করি, এর পেছনে আলাদা কোনো উদ্দেশ্য নেই।”
বলে রাখা ভালো, চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে রাজকীয় আয়োজনে বিয়ে করেন রণজয়-শ্যামৌপ্তি। দুই পরিবারের সদস্য ছাড়াও টলিউডের একঝাঁক তারকা বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়েবিচ্ছেদ কিংবা অভিকার সঙ্গে রণজয়ের পরকীয়ার অভিযোগ নিয়ে টুঁ-শব্দও করেননি শ্যামৌপ্তি।
এ সপ্তাহের রাশিফল (৮-১৪ আগস্ট)
আমার সঙ্গে বিয়ে নয়, স্বপ্নে বাসর হয়েছিল, রিজভীকে শাবনূর
ভুলগুলো না হলে জীবন আরও স্মুথ হতে পারত: শাকিব খান
ঠিকানা: ১৯৮-১৯৯, মাজার রোড, মিরপুর-১, ঢাকা ১২১৬
একটি স্কাইরুট মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান
মার্কেটিং : +৮৮-০১৬৮৬৬৯৩৫৪৯ +৮৮-০১৬৮৬৬৯০২৬৬
Install for faster, offline access