সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

বিশেষ খবর: ৩ মাসে ঘৃণাজনিত হামলায় ভারতে প্রাণ হারান ২৫ মুসলমান

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম

2006

বিশেষ খবর: ৩ মাসে ঘৃণাজনিত হামলায় ভারতে প্রাণ হারান ২৫ মুসলমান

দৈনিক অদম্য বার্তা ডেস্ক: ঢাকা রোববার ০৯ আগস্ট ২০২৬ || শ্রাবণ ২৫ ১৪৩৩ || ২৫ সফর ১৪৪৮ হিজরি

ঘটনাবলির বিস্তারিত বিবরণ

কলকাতা ব্যুরো || .কম

২০২৬ সালের মে থেকে জুলাইয়ের মধ্যে মাত্র তিন মাসে ভারতে মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত ঘৃণাজনিত হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এবং ১০ জনের মৃত্যু হয়েছে উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণে। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন পরিচালিত ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার।

প্রতিবেদনে বলা সম্পন্ন হয়েছে, বছরের প্রথম সাত মাসে ভারতে মুসলিম নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৪-এ। এর মধ্যে ১৯টি মৃত্যুর জন্য দায়ী রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী এবং ২৫টি মৃত্যু হয়েছে হিন্দুত্ববাদী হামলাকারীদের কারণে।

এতে বলা হয়েছে, এই সময়ে মুসলিমদের বাড়িঘর ও ধর্মীয় স্থাপনা ব্যাপকভাবে ভেঙে ফেলা, গণআটক এবং জোরপূর্বক বহিষ্কারের পরিস্থিতি তৈরি হয়ছে। উত্তরপ্রদেশ, আসাম, কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে পুলিশি সংঘর্ষ, হেফাজতে মৃত্যু ও জোরপূর্বক বহিষ্কারের মতো ঘটনাও নথিভুক্ত হয়েছে।

ছয়টি রাজ্যে দুই মাসেরও কম সময়ে অন্তত ২৩টি মুসলিম ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। আটটি রাজ্যে অন্তত ২১টি উচ্ছেদ অভিযানে এক হাজারেরও বেশি মুসলিম বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ বছরের একটি মেয়ে শিশু এবং ১৬ বছরের এক কিশোরও ছিলেন।

প্রতিবেদনে রাজনৈতিক নেতাদের মুসলিমবিরোধী বক্তব্যের সমালোচনা করে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য বৈষম্যমূলক পরিবেশ তৈরি করছে এবং মুসলিম নাগরিকদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করার ঝুঁকি বাড়াচ্ছে।

পশ্চিমবঙ্গে মসজিদ ও মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্তত দু’জন নিহত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসামে ‘পুশব্যাক’ বা জোরপূর্বক বহিষ্কার অব্যাহত থাকার পাশাপাশি মুসলিমদের অধিকারকে প্রভাবিত করে এমন নতুন আইন ও নীতির কথাও রিপোর্টে তুলে ধরা হয়েছে।

এ সপ্তাহের রাশিফল (৮-১৪ আগস্ট)

আমার সঙ্গে বিয়ে নয়, স্বপ্নে বাসর হয়েছিল, রিজভীকে শাবনূর

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, জবাবে ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

ঠিকানা: ১৯৮-১৯৯, মাজার রোড, মিরপুর-১, ঢাকা ১২১৬

একটি স্কাইরুট মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান

মার্কেটিং : +৮৮-০১৬৮৬৬৯৩৫৪৯ +৮৮-০১৬৮৬৬৯০২৬৬

Install for faster, offline access

Link copied!