প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম
2006
সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার: যেভাবে ঘরে বসেই জানবেন রেজাল্ট
উদ্যম বার্তা ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার দিন বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন শিক্ষা কর্তৃপক্ষ।
পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকেরা খুবই সহজে ঘরে বসে ইন্টারনেট এবং এসএমএসের (SMS) মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করতে পারবেন। নিচে ফলাফল জানার নিয়মাবলী তুলে ধরা হলো:
১. শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd বা eboardresults.com এ প্রবেশ করতে হবে।
২. এরপর Examination অপশন থেকে 'SSC/Dakhil' সিলেক্ট করতে হবে।
৩. পরীক্ষার বছর (Year), নিজ শিক্ষা বোর্ড (Board) নির্বাচন করে রোল (Roll) ও রেজিস্ট্রেশন (Registration) নম্বর ইনপুট দিতে হবে।
৪. নিরাপত্তা কোড পূরণ করে 'Submit' বাটনে ক্লিক করলেই সম্পূর্ণ মার্কশিটসহ ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
যেকোনো টেলিটক বা সাধারণ মোবাইল সিম থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর
এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষা বোর্ড কতৃক জানানো হয়েছে, ফলাফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ওয়েবসাইটসমূহে সার্ভার সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।