প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম
2004
সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --
আন্তর্জাতিক: উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গবির ৭০ নারী শিক্ষার্থী
দৈনিক অদম্য বার্তা ডেস্ক: ঢাকা রোববার ০৯ আগস্ট ২০২৬ || শ্রাবণ ২৫ ১৪৩৩ || ২৬ সফর ১৪৪৮ হিজরি
গবি সংবাদদাতা || .কম
গবিতে বৃত্তি পেলেন ৭০ নারী শিক্ষার্থী
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত এলাকার মেধাবী নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সেমিনার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে এ বছর ৭০ জন নারী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
সাংবিধানিক স্বীকৃতিসহ চার দাবি রাবির আদিবাসী শিক্ষার্থীদের
বাকৃবির ৪ হলে সংঘর্ষ, ৪২ শিক্ষার্থীকে শোকজ
রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ‘ক্যারল অ্যান এগেন স্টাইপেন্ড ফান্ড ফর গার্লস এডুকেশনের’ অর্থায়নে ‘অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষা: প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন মো. ফুয়াদ হোসেন। ‘দারিদ্র থেকে মুক্তির জন্য নারী শিক্ষা’ প্রকল্পের আওতায় দুর্যোগপ্রবণ, চর, হাওর, উপকূলীয় ও পার্বত্য এলাকার দরিদ্র ও মেধাবী নারী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। এ বছর বৃত্তি পাওয়া ৭০ জনের মধ্যে ১০ জনের হাতে ২০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী এ এইচ এম শফিকুজ্জামান এবং ক্যারল অ্যান এগেন স্টিপেন্ড ফান্ড প্রকল্পের পরিচালক রঞ্জন কুমার মিত্র বক্তব্য দেন।
‘দারিদ্র থেকে মুক্তির জন্য নারী শিক্ষা’ পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প। এর আওতায় প্রতিবছর গণ বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের ৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। বিভাগগুলো হলো—বাংলা, ইংরেজি, ফলিত গণিত, রসায়ন, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই এবং মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং।
প্রান্তিক এলাকার মেধাবী নারী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে এই বৃত্তি আর্থিক সহায়তা দিচ্ছে। পাঁচ বছর মেয়াদি প্রকল্পটির মাধ্যমে প্রতিবছর ৭০ জন শিক্ষার্থী এই সহায়তার সুযোগ পাচ্ছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সপ্তাহের রাশিফল (৮-১৪ আগস্ট)
কালীগঞ্জের আলোচিত ওসি জেল্লাল হোসেন প্রত্যাহার
ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল
ঠিকানা: ১৯৮-১৯৯, মাজার রোড, মিরপুর-১, ঢাকা ১২১৬
একটি স্কাইরুট মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান
মার্কেটিং : +৮৮-০১৬৮৬৬৯৩৫৪৯ +৮৮-০১৬৮৬৬৯০২৬৬
Install for faster, offline access