প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম
2027
রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --
হাসনাত আবদুল্লাহ
জাতীয় সংসদে স্পিকারের মন্তব্যকে ঘিরে আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার (১২ এপ্রিল) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ বক্তব্যে তিনি সংসদে বক্তব্য দেওয়ার সময়সীমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার দাবি, বিরোধী দলের সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না, যা সংসদীয় কার্যক্রমে বৈষম্য সৃষ্টি করছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, একই বিষয়ে সরকারি দলের সদস্যরা দীর্ঘ সময় বক্তব্য রাখার সুযোগ পেলেও বিরোধী দলের সদস্যদের সময় সীমিত করে দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, মানবাধিকার কমিশনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে মাত্র কয়েক মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, যা তার মতে অযৌক্তিক।
তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে সব বক্তব্য তুলে ধরা সম্ভব হয় না এবং অন্য পক্ষের বক্তব্যের জবাব দেওয়ার সুযোগও সীমিত থাকে। সময় বাড়ানোর অনুরোধ করলে স্পিকারের পক্ষ থেকে ‘এটা শাহবাগ নয়, সংসদ’; এমন মন্তব্য করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ নিয়ে সংসদে আলোচনা চলাকালে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করেন।
সংসদে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদে ধৈর্য ও নিয়ম মেনে বক্তব্য দিতে হবে। তিনি বর্তমান সংসদকে অতীতের তুলনায় আরও কার্যকর ও প্রাণবন্ত বলেও উল্লেখ করেন।