প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম
2025
রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --
ইসি সানাউল্লাহ
বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় বগুড়ায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে ও সংঘাতমুক্তভাবে সম্পন্ন হয়েছে। উপনির্বাচন হলেও এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও উল্লেখ করেন, পূর্ববর্তী নির্বাচনে কিছু প্রিজাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যা পুনরায় ঘটতে দেওয়া হবে না। এছাড়া, অবৈধ ও হারানো অস্ত্র বিষয়ে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছেন; বর্তমানে চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে এবং তা কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারবে না।
সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, বগুড়া জেলা পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।